০৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে এক দিনে ছয় বিবাহ বন্ধ

জেলায় এক দিনে ছয় স্কুলছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেছেন সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়।

এসময় বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছেন, চুমকী খাতুন (১৩), মোছা. মিম খাতুন (১৬), নুসরাত খাতুন (১৩), লুবনা ইসলাম (১৫), লিজা খাতুন (১৩) মোছা. রিমা খাতুন (১৩)।

সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান  জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল হতে গভীর রাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়। এরমধ্যে ছয়টি বাল্যবিবাহে কনেরা অপ্রাপ্তবয়স্ক এবং একটিতে বর ও কনে উভয়ই অপ্রাপ্তবয়স্ক। বাল্যবিবাহগুলো বন্ধ করে সর্বমোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রত্যেক কনের বাবা ও বরের বাবার কাছ থেকে কনে ও বর প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়।

বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, নূরে এলাহী ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

সিরাজগঞ্জে এক দিনে ছয় বিবাহ বন্ধ

প্রকাশিত : ০৪:২৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯