০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নতি হয়

‘মানুষ বিশ্বাস করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তাদের উন্নতি হয়। এই বিশ্বাসটা ধরে রেখে মানুষের আকাঙ্খা পূরণে কাজ করতে হবে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের প্রতিটি নেতাকর্মীর।

সকলকে আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা আমাদের অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছতে পারব।’

আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের মনে রাখতে হবে আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন। অনেক দায়িত্ব আছে আমাদের।

দলের প্রত্যেকটা নেতাকর্মীকে এটা মনে রাখতে হবে এবং সেভাবেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

টানা তিন মেয়াদের সরকার প্রধান শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা দেশটাকে সুন্দর করে সাজাতে চেয়েছিলেন। বাংলাদেশের যাতে উন্নতি হয়, বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে তিনি গড়তে চেয়েছিলেন। সেটার কাজও তিনি শুরু করেছিলেন।

একদিকে যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তোলা অপরদিকে দেশের অর্থনৈতিক উন্নতি করা। কিন্তু আমাদের দুর্ভাগ্য ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতার মৃত্যুর সাথে সাথে দেশের মানুষ সকল আশা-আকাঙ্ক্ষা হারিয়ে ফেলে।’

বঙ্গবন্ধুকণ্যা শেখ হাসিনা বলেন, ‘২১ বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। তখন থেকে মানুষ আবার আশা করতে শুরু করে। আবার ২০০১ এ একটা আঘাত আসে। সেই সময় বাংলাদেশের মানুষ আবার অন্ধকার যুগে হাটা শুরু করে। ’

তিনি বলেন, ‘২০০৮ থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় আছে। এই এক দশকে আজকের বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা আজ আর্ন্তজাতিকভাবেও স্বীকৃত। এখন বাংলাদেশ বিনিয়োগের জন্য সবথেকে আকর্ষণীয় একটা স্থানে পরিণত হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যে দেশে যে দল সংগ্রাম করে, স্বাধীনতা এনে দেয়, তারা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। যারা জোর করে ক্ষমতা দখল করে তারা কেবল নিজেদের ভাগ্য গড়তেই জানে।

কিন্তু আওয়ামী লীগ একটা দায়িত্বশীল দল হিসেবে যখনই ক্ষমতায় এসেছে মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেছে। আজ আমরা মানুষের আস্থা বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছি।’

দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, জাতির পিতার হাতে গড়া এ সংগঠন। আমাদেরকে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এটা মাথায় রেখেই সংগঠনটাকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করে তুলতে হবে।’

প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতে আওয়ামী লীগের ইতিহাস তুলে ধরেন এবং বাংলাদেশ নিয়ে তার ভবিষ্যত পরিকল্পনার কথা জানান।

সভায় সঞ্চালনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় দলটির কেন্দ্রীয় কমিটির প্রায় সকল নেতাই উপস্থিত রয়েছেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

বিএনপির ভূমিধস জয় উদযাপনে রেল শ্রমিক দলের কর্মসূচি

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নতি হয়

প্রকাশিত : ১১:০০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯