০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ কমছে

রাজধানীসহ সারাদেশে সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ কমছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা শেষে ৯৭ শতাংশ ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, সারাদেশের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নতুন ভর্তি রোগীর সংখ্যা ৮ শতাংশ কমেছে। গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ১৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত রাজধানী ঢাকায় ১৫৯ জন ও ঢাকার বাইরে ৩৩২ জনসহ মোট ৪৯১ নতুন রোগী ভর্তি হন। পূর্ববর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ঢাকায় ১৭৫ জন ও ঢাকার বাইরে ৩৬১ জনসহ মোট ৫৩৬ নতুন রোগী ভর্তি হন। আগের দিনের তুলনায় হাসপাতালে ৪৫ জন কম নতুন ডেঙ্গু রোগী ভর্তি হন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬২৫ জন।

তার মধ্যে ঢাকার হাসপাতাল থেকে ১৮৩ জন ও ঢাকার বাইরের হাসপাতাল থেকে ছাড়পত্র পান ৪৪২ জন। জানা গেছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দুই হাজার ২২৬ জন। তার মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯০৩ জন এবং অন্যান্য বিভাগে এক হাজার ৩২৩ জন রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা ৮৩ হাজার ৪৮১ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮১ হাজার ৫২ জন। স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০৩টি মৃত্যুর তথ্য পায়।

তার মধ্যে আইইডিসিআর ১১৬টি মৃত্যুর তথ্য পর্যালোচনা শেষ করে ৬৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে বলে নিশ্চিত করেছে।

বিজনেস বাংলাদেশ/শ

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ কমছে

প্রকাশিত : ০৮:৫৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯