১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

পাকিস্তান যেতে নারাজ বাংলার নারী ক্রিকেট দল

বাংলাদেশের নারী ক্রিকেট দলের সঙ্গে পাকিস্তান সিরিজে যেতে চান না ভারতীয় কোচ। জানা গেছে, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ার কারণে তিনি পাকিস্তানে যেতে রাজি নন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে রবিবার এ তথ্য জানানো হয়েছে।

গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ সুবিধা কেড়ে নিয়ে ৩৭০ ধারা বাতিল করে ক্রেন্দ্র থেকে শাসনের সিদ্ধান্ত নেয়ার পর থেকেই উত্তেজনা বাড়ছে। গত শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে ঐতিহাসিক বক্তব্য দেয়ার সময় সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দেন। তারপর থেকে উত্তেজনা আরো চরমে।

জানা গেছে, নারী ক্রিকেট দল ২৬ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এছাড়া আরো দু’টি ওয়ানডে ম্যাচ খেলার কথা আছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

বাংলাদেশ নারী ক্রিকেট বোর্ডের প্রধান নাজিমুদ্দিন চৌধুরি বার্তা সংস্থা এএফপিকে বলেন, যদি সিরিজ অনুষ্ঠিত হয়, তাহলে প্রধান কোচ আনজু জৈন, অ্যাসিস্ট্যান্ট কোচ ডেভিকা পালসিকার এবং প্রশিক্ষক কবিতা পান্ডে পাকিস্তানে যেতে চান না।

তবে তারা শ্রীলঙ্কায় ২০ থেকে ২৮ অক্টোবরের খেলার সময় উপস্থিত থাকবেন। নাজিমুদ্দিন বলেন, একই সময়ে র্আমরা শ্রীলঙ্কায় আরেকটি দল পাঠাচ্ছি। পাকিস্তানে যেত আগ্রহ না থাকার কারণে ভারতীয় কোচকে আমরা সেখানে পাঠাচ্ছি।

এর আগে ২০১৫ সালে বাংলাদেশের নারী ক্রিকেট দল পাকিস্তান সফরে গিয়েছিল।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

পাকিস্তান যেতে নারাজ বাংলার নারী ক্রিকেট দল

প্রকাশিত : ০৮:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯