১২:২৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

প্রশাসনে নারীরা নিরাপদে আছেন : আইজিপি

প্রাইভেট কোম্পানিগুলোতে নারীরা নিরাপদ নয় মন্তব্য করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘একমাত্র পুলিশ প্রশাসনে নারীরা নিরাপদে আছেন।’

সোমবার দুপুরে শরীয়তপুর পুলিশ লাইন্স ডিলসেডে পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) সঙ্গে ঢাকা রেঞ্জ ও মহানগর নারী পুলিশ সদস্যদের আঞ্চলিক মতবিনিময় সভা ও ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি।

পুলিশ সব সময় জনগণের কাছে থাকে দাবি করে পুলিশ প্রধান বলেন, পুলিশের মাধ্যমে যে কাজটি সহজে সমাধান করা যায়, অন্য কোনো সংস্থা তা করতে পারে না। তাই পুলিশ জনগণের বন্ধু।

ডিআইজি মিলি বিশ্বাসের সভাপতিত্বে পুনাকের সভানেত্রী বেগম শামসুন্নাহার রহমান, শরীয়তপুর জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে

প্রশাসনে নারীরা নিরাপদে আছেন : আইজিপি

প্রকাশিত : ০৯:০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭