০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

সরকারি বাসভবনে নেট লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সরকারি সব বাসভবনে নেট লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এখন থেকে যেসব সরকারি বাড়ি তৈরি করা হবে তার সবগুলোতে মসকিউট নেটিং থাকতে হবে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

একনেক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নন জানান, এখন থেকে সরকারি আবসিক ভবনে গ্যাস সংযোগ না দেয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

কেননা ধীরে ধীরে সিলিন্ডার গ্যাস ব্যবহারে মানুষকে অভ্যস্থ করতে হবে।

সেই সঙ্গে আর্বজনা ডিসপোজালের ব্যবস্থা থাকতে হবে। তাছাড়া নিচতলায় গাড়ী চালকদের জন্য টয়লেট, নামাজ পড়ার জায়গা ও বিশ্রামের জায়গা থাকতে হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রসঙ্গে মন্ত্রী জানান, সময়ের মধ্যেই প্রকল্প সংশোধন করতে হবে। প্রয়োজন হলে তা সংশোধন করে দেয়া হবে। কিন্তু সময় শেষে নিয়ে আসা যাবে না।

তিনি আরও বলেন, এখন সরকারি অর্থে প্রকল্প বাস্তবায়ন করা হলেও আগামীতে ঢাকা ম্যাস কোম্পানি লিমিটেডকে শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া আগামীতে ধানমন্ডিকে ধরে আশপাশের এলাকার জন্য মেট্রোরেল তৈরির পরামর্শ দিয়েছেন।

এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী জানান, এখন বেশি জমি অধিগ্রহণ করায় নতুন মেট্রোরেলের ব্যয় বেশি হচ্ছে। এছাড়া মাটির নিচে ও এলিভ্যাটেড দুই ধরনের হওয়ায় কারিগরি অনেক বিষয়ে বেশি অর্থ ব্যয় করতে হবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

সরকারি বাসভবনে নেট লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১:৩৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯