০৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

বৃষ্টি উপেক্ষা করে ভোট দিতে এফডিসিতে শিল্পীদের ভীড়

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ১১:৫৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
  • 227

ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে সিনিয়র-জুনিয়র শিল্পীরা এফডিসিতে ভীড় জমান। প্রার্থীরাও সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ভোট চাচ্ছেন। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৯ টায় থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৫ টা পর্যন্ত।

এদিকে, বিএফডিসির গেটে সকাল থেকেই পুলিশ ও র‌্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন। গত ৫ অক্টোবর ২০১৯-২১ মেয়াদের শিল্পী সমিতির আসন্ন নির্বাচনের খসড়া তালিকা প্রকাশ করা হয়। তালিকা থেকে জানা যায়, সভাপতি পদে লড়াই করছেন চিত্রনায়িকা মৌসুমী ও খলনায়ক মিশা সওদাগর। সহসভাপতির দুটি পদে প্রার্থী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল, রুবেল ও নানা শাহ। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কোবরা।

সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আরমান ও সাংকো পাঞ্জা। সাংগঠনিক সম্পাদক পদে অভিনেতা সুব্রতর বিপরীতে কোন প্রার্থী নেই। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়ছেন নূর মোহাম্মদ খালেদ আহমেদ ও চিত্রনায়ক ইমন। দফতর ও প্রচার সম্পাদক পদে একাই রয়েছেন জ্যাকি আলমগীর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে লড়বেন জাকির হোসেন ও ডন। কোষাধ্যক্ষ পদে অভিনেতা ফরহাদের কোন প্রতিদ্বন্দ্বী নেই। অর্থাৎ সুব্রত, জ্যাকি, আলমগীর ও ফরহাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে কার্যকরী পরিষদ সদস্যের ১১টি পদের জন্য প্রার্থী হয়েছেন ১৪ জন। তাঁরা হলেন অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, বাপ্পারাজ, রঞ্জিতা কনা, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, নাসরিন রহমান, মারুফ আকিব ও শামীম খান (চিকন আলী)।

২০১৭ সালের ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সবশেষ নির্বাচন হয়। নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মিশা-জায়েদ প্যানেল পাস করে। রোজিনা, অঞ্জনা, রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, পপি, ইমন, সাইমনসহ অনেক তারকা শিল্পী বিজয়ী হয়ে এই কমিটিতে আসেন।

কমিটি গঠনের কিছুদিন পর ওমর সানী-অমিত হাসান প্যানেল থেকে বিজয়ী কার্যকরী পরিষদের সদস্য মৌসুমী ও নানা শাহ পদত্যাগ করলে কমিটির দুটি পদ শূন্য হয়। পরবর্তীকালে সমিতির কার্যনির্বাহী সংসদের মিটিংয়ে পাস করার মধ্য দিয়ে ওই দুটি পদে নিপুণ ও নিরবকে নেওয়া হয়। চলচ্চিত্রপাড়ায় অনেকেরই অভিমত, ১৯৮৪ সালের পর থেকে শিল্পী সমিতির যে কয়টি কমিটি হয়েছে, সবচেয়ে তারকাসমৃদ্ধ কমিটি ছিল এটি।

এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিএনপির ভূমিধস জয় উদযাপনে রেল শ্রমিক দলের কর্মসূচি

বৃষ্টি উপেক্ষা করে ভোট দিতে এফডিসিতে শিল্পীদের ভীড়

প্রকাশিত : ১১:৫৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯