সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তাহমিনা বেগমের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যা প্ররোচনা মামলায় স্বামী মোবারক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের বাবা আবদুস সালাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
৩০ নভেম্বর বৃহস্পতিবার সকালে সাভার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোবারক হোসেন রাজধানীতে আবাসন প্রকল্পে কর্মরত আছেন। স্ত্রী তাহমিনা বেগমসহ সাভার থানার কম্পাউন্ডে বসবাস করে আসছিলেন এই দম্পতি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিনুল কাদির জানান, গত ২৫ নভেম্বর সাভার থানা কম্পাউন্ডের বাসা থেকে এসআই তাহমিনা বেগমের ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। পরে তাহমিনা বেগমের বাবা বাদী হয়ে স্বামী মোবারকের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেন। সেই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা স্বামী পরকীয়রা জের ধরে তাহমিনা বেগম আত্মহত্যা করতে পারে। তবে আরও অন্যান্য বিষয়গুলো মাথায় রেখে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর রাত ৯টার দিকে সাভার মডেল থানার কম্পাউন্ডের বাসা থেকে এসআই তাহমিনা বেগমের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাহমিনা বেগম সাভার থানায় কর্মরত ছিলেন ও মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। এদিকে এ ঘটনায় পুলিশের ৩ সদস্য কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম :
আত্মহত্যার প্ররোচনা মামলায় এসআই তাহমিনার স্বামী গ্রেফতার
-
আবদুল কাইয়ূম কন্ট্রিবিউটর, সাভার - প্রকাশিত : ০৬:৩২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭
- 458
ট্যাগ :
জনপ্রিয়


























