০৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

বরিসের বিরুদ্ধে লড়ছেন সর্বকনিষ্ঠ প্রার্থী আলি

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে এ বার লেবার পার্টির হয়ে ভোটে লড়ছেন ইরানি অভিবাসী বাবা-মায়ের ছেলে আলি মিলানি।

দেশে সাধারণ নির্বাচন ১২ ডিসেম্বর। যত জন ভোট ময়দানে এ বার আছেন, তাদের মধ্যে আলি সর্বকনিষ্ঠ। তেহরান থেকে মা আর বোনের সঙ্গে পাঁচ বছর বয়সে লন্ডনে এসেছিলেন। সোশ্যাল হাউসিং-এ থাকতেন তারা।

সম্প্রতি এক দৈনিককে আলি বলেছেন, ‘‘বরিস আর প্রধানমন্ত্রী নন, এক জন পার্লামেন্ট সদস্যও নন, এ দেশের ভবিষ্যৎ রাজনীতিতে জড়িতই আর নন, এই বিষয়টি যদি নিশ্চিত করতে হয়, তা হলে একটাই পথ। আক্সব্রিজ থেকে তাকে হারাতে হবে।’’

আলি বলেছেন, এই লড়াইয়ে তার বড় সুবিধা যে তিনি স্থানীয় বাসিন্দা। তাই এলাকাটির সঙ্গে বরিসের তুলনায় তার অনেক বেশি পরিচিতি। আলির পরিবার আক্সব্রিজেই থাকে। এখানকার স্কুলেই তার পড়াশোনা। ব্রুনেল বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরে সক্রিয় ছাত্র রাজনীতি শুরু করেন তিনি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

বরিসের বিরুদ্ধে লড়ছেন সর্বকনিষ্ঠ প্রার্থী আলি

প্রকাশিত : ১০:২৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯