১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

অল্পের জন্য রক্ষা পেলেন রিভা দাশ গাঙ্গুলি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতা পৌঁছানোর আগেই নিরাপত্তার গাড়িতে বিপত্তি ঘটলো কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে। অল্পের জন্য বড়োসড়ো বিপদের হাত থেকে প্রাণে বাঁচলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা দাশ গাঙ্গুলি।

আমাদের প্রতিনিধি জানান, শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে কলকাতা বিমানবন্দরে আসেন হাইকমিশনার রিভা দাশ গাঙ্গুলি। তার গাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পাইলট গাড়িটি এয়ারপোর্টে তাকে নামিয়ে গাড়ি ঘোরাতেই বিপত্তি বাধে। জানা যায়, যান্ত্রিক গোলযোগের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রিভা দাশ গাঙ্গুলির পাইলট কারটি।

ধাক্কা লেগে ভেঙ্গে যায় কলকাতা পুলিশের পাইলট গাড়ির সামনের অ্যাক্সেল। এই ঘটনাকে ঘিরে সাময়িক চাঞ্চল্য তৈরি হয় ওই এলাকায়। যদিও সঙ্গে সঙ্গে বিমানবন্দরে থাকা নিরাপত্তারক্ষীরা ও কর্মকর্তারা রিভা দাশ গাঙ্গুলিকে নিরাপদে সরিয়ে নিয়ে যান।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

অল্পের জন্য রক্ষা পেলেন রিভা দাশ গাঙ্গুলি

প্রকাশিত : ০২:৪১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯