০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

আনুশকাকে নিয়ে সিনেমা হলে কোহলি

বিবাহবার্ষিকী যত এগিয়ে আসছে, নতুন করে যেন আনুশকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন বিরাট কোহলি। ১১ ডিসেম্বর বিয়ের দু’বছর পার করতে চলেছেন কোহলি। তার আগে স্ত্রীকে নিয়ে ছুটির আমেজে কোহলি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগে, আনুশকার সঙ্গে সময় কাটাচ্ছেন ভারত অধিনায়ক। এবার একসঙ্গে মুভি দেখলেন দুই লাভ বার্ড।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু হওয়ার আগে কিছুটা ছুটির মেজাজে ভারতীয় দলের ক্রিকেটাররা। কারণ তার আগেই বাংলাদেশের বিপক্ষে দারুণভাব সিরিজ জিতে নিয়েছে ভারত। তিন দিনে খেলা শেষ হয়ে যাওয়ায় ছুটির তালিকায় দুটো দিন বেশিও জুড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সকলেই নিজের মতো সময় কাটাতে ব্যস্ত ক্রিকেটাররা।

বিরাট কোহলি তার ভক্তদের সঙ্গে সব ভাগাভাগি করে নিতে ভালবাসেন। যেভাবে তিনি তার ভুটানের ছবি নিয়মিত টুইট করে গিয়েছেন। বৃহস্পতিবার কোহলি আরও একটি ছবি টুইট করলেন, আনুশকার সঙ্গে সিনেমা হল থেকে।। সেখানে তিনি লেখেন, ‘‘গত রাতে সিনেমা হলে হটির সঙ্গে।” সেই ছবি বিরাট কোহলিই আনুশকাকে ট্যাগ করেন। সঙ্গে একটি হার্টের ইমোজি।

কোহলি ভারতের সফলতম অধিনায়কদের মধ্যে একজন। ইতিমধ্যেই ৫৩ ম্যাচের মধ্যে ৩৩টি ম্যাচ জিতে নিয়েছে। নিজের ২৭তম টেস্ট সেঞ্চুরি আর সব মিলে ৭০টি সেঞ্চুরি জমা হয়েছে তার ব্যাক্তিগত ঝুলিতে। তার সেঞ্চুরির দাপটে ভারত ৯ উইকেটে ৩৪৭ রান তুলে দেয়।

এই সেঞ্চুরির সঙ্গেই তিনি ছাপিয়ে যান সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের ১৯টি সেঞ্চুরির রেকর্ডকে। যে তালিকার শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রেম স্মিথ ২৫টি সেঞ্চুরি নিয়ে।

এ ছাড়া প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে বিরাট কোহলি ৫০০০ রানের লক্ষ্য মাত্রা পেরিয়ে গিয়েছিলেন টেস্ট ক্রিকেটে দ্বিতীয় টেস্টের প্রথম দিনই।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

আনুশকাকে নিয়ে সিনেমা হলে কোহলি

প্রকাশিত : ০৯:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯