১০:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

খেলছে না ভারত, বদলে গেল ফরম্যাট

শঙ্কাটাই সত্যি হল। ইন্ডিয়ান সুপার লিগের কারণে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এসএ গেমসের ফুটবল ডিসিপ্লিনের জন্য দল গোছাতে হিমশিম খাচ্ছিল ভারত। শেষ পর্যন্ত চেষ্টা করেছিল অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দল থেকে খেলোয়াড় নিয়ে দল গঠন করে পাঠাতে।

কিন্তু সেটাও পারেনি। তাই আসন্ন এসএ গেমস ফুটবলে অংশ নিচ্ছে না ভারত। সে কারণে ফুটবল ডিসিপ্লিনের ফরম্যাটই পরিবর্তন করা হয়েছে।

ভারত অংশ নিচ্ছে সেটা ধরে ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছিল। সেখানে ‘এ’ গ্রুপে ছিল বাংলাদেশ, নেপাল ও ভুটান। আর ‘বি’ গ্রুপে ছিল ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। দুই গ্রুপ থেকে সেরা চারটি দল সেমিফাইনাল খেলবে। দুটি দল খেলবে ফাইনাল।

কিন্তু বৃহস্পতিবার ভারত জানিয়েছে তারা ফুটবলে অংশ নিবে না। সে কারণে দল হয়ে যায় পাঁচটি। পাঁচটি দল নিয়ে গ্রুপ পদ্ধতিতে খেলা সম্ভব নয়। তাই বাধ্য হয়ে পুরুষ ফুটবল ডিসিপ্লিনটি লিগ পদ্ধতিতে করতে হচ্ছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল স্বর্ণের জন্য লড়বে। আর তিন ও চার নম্বরে থাকা দুটি দল লড়বে ব্রোঞ্জের জন্য।

লিগ পদ্ধতিতে ২ ডিসেম্বর প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। ৩ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে মালদ্বীপের বিপক্ষে। ৫ ডিসেম্বর খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ৮ ডিসেম্বর শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। সেরা দুইয়ে থাকতে পারলে ১০ ডিসেম্বর ফাইনালে লড়বে জেমি ডে’র শিষ্যরা।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

খেলছে না ভারত, বদলে গেল ফরম্যাট

প্রকাশিত : ১১:০৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯