০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

শিক্ষার্থীদের মানবিক গুণের অধিকারী হতে হবে-আইজিপি

মানবিক গুণের অধিকারী ভালো মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বৃহস্পতিবার রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে শিক্ষা বৃত্তি ২০১৯ প্রদান অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশন এ বৃত্তি প্রদান করে। শিশুদের উদ্দেশ্য আইজিপি বলেন তোমরাই দেশের ভবিষ্যৎ, তোমরাই বাংলাদেশ। তোমাদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র‌্যাব মহাপরিচালক ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ড. বেনজীর আহমেদ। বিশেষ অতিথির বক্তৃতায় বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, শিক্ষার আসল উদ্দেশ্য হলো ভালো মানুষ হওয়া।

একজন ভালো মানুষই একটি সমাজ ও দেশকে এগিয়ে নিতে পারে। মোবাইল ফোনের আসক্তি থেকে মুক্ত থাকতে তিনি শিক্ষার্থীদের বই পড়ার উপদেশ দেন।

তিনি বলেন, তোমাদের মস্তিষ্ককে ব্যবহার করতে হবে। বই পড়লে মস্তিষ্কের সঠিক ব্যবহার হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) ড. মো: মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মো: শফিকুল ইসলাম, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো: মাহবুবুর রহমান এবং নরসিংদী জেলার পুলিশ সুপার ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রলয় কুমার জোয়ারদার।

অনুষ্ঠানে পিইসি, জেএসসি, এসএসসি ও সমমান, এইচএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী এবং উচ্চশিক্ষায় অধ্যয়নরত এসোসিয়েশনের সদস্য পুলিশ কর্মকর্তাদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। প্রধান অতিথি আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বিশেষ অতিথি কৃতী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও শিক্ষা বৃত্তি তুলে দেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

শিক্ষার্থীদের মানবিক গুণের অধিকারী হতে হবে-আইজিপি

প্রকাশিত : ১২:৪২:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯