“উন্নয়নের শীর্ষে যাব যথাযথ আয়কর দিব, আয়করে প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে শনিবার (৩০ নভেম্বর) সকালে কর অঞ্চল ময়মনসিংহের আয়োজনে জাতীয় আয়কর দিবস ২০১৯ উপলক্ষে ময়মনসিংহের সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি সার্কিট হাউজ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর অঞ্চল ময়মনসিংহ কার্যালয়ে এসে সমাপ্ত হয়।
র্যালীর পূর্বে জাতীয় আয়কর দিবস ২০১৯ উপলক্ষে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে দিবসটির উদ্বেধন করেন কর অঞ্চল ময়মনসিংহের কর কমিশনার মো. ফজলুর রহমান। এসময় দি ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি এড. সাদিক হোসেন, পরিদর্শক যুগ্ম কর কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ, পরিদর্শক রেঞ্জ ৪ কর অঞ্চল ময়মনসিংহের সৌমিত্র কুমার ভৌমিক , উপ কর কমিশনার সদর দপ্তরের এস.এম মেহেদী হাসান, ময়মনসিংহের সর্বোচ্চ করদাতা মাহাবুব রেজা করিম মুরাদ, সেরা করদাতা মাহাবুবুল আলম, সহকারী কর কমিশনার সদর দপ্তরের মো. শামীম আহম্মেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ






















