০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

খন্দকার আতাউর রহমান রূপালী ব্যাংকের ডিএমডি

রূপালী ব্যাংক লিমিটেডের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হলেন খন্দকার আতাউর রহমান। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রূপালী ব্যাংকে যোগদানের পূর্বে তিনি জনতা ব্যাংকে সাফল্যের সঙ্গে মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন।

খন্দকার আতাউর রহমান ১৯৮৮ সালে বিআরসি’র মাধ্যমে সিনিয়র অফিসার পদে জনতা ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ ৩২ বছরের চাকরি জীবনে তিনি জনতা ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিভিশনের প্রধান এবং জনতা ব্যাংক স্টাফ কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৮৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে অনার্সসহ এম.কম. ডিগ্রি অর্জন করেন। তিনি সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতে ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন। তিনি ময়মনসিংহের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। খন্দকার আতাউর রহমানের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

খন্দকার আতাউর রহমান রূপালী ব্যাংকের ডিএমডি

প্রকাশিত : ০৫:৫০:০৬ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯