০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

৪ ডিসেম্বর থেকে রেলওয়ের সেবাসপ্তাহে যা যা থাকছে

আগামী ৪ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে, সেদিন থেকেই রেলওয়ে সেবা সপ্তাহ শুরু হয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ সাতদিনই যাত্রীদের সুবিধা-অসুবিধা এবং এ পরিবহন ব‌্যবস্থার সরকারের উদ‌্যোগগুলোর মূল‌্যায়ন করতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে।

সোমবার মন্ত্রণালয় সূত্র এই তথ্য জানিয়েছে।

এই প্রতিষ্ঠাবার্ষিকী ও সেবা সপ্তাহ উপলক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এরমধ‌্যে রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের কর্মকর্তাদের সমন্বয়ে ১০টি টাস্কফোর্স গঠনের পরিকল্পনাও রয়েছে।

এই টাস্কফোর্স ট্রেনের সময় সূচী, প্লাটফর্ম দেখা, ওভারব্রীজের অবস্থা, চলন্ত ট্রেন ও বাথ রুমে বিদ্যুৎ-পানি-লাইটের অবস্থা, যাত্রীদের সাথে সৌজন্য মূলক আচরণ এবং নিয়োজিত কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করবে।

সেবা সপ্তাহ উপলক্ষে রেলওয়ের হাসপাতাল সংলগ্ন স্টেশনগুলোতে যাত্রীদের জন্য চিকিৎসা সেবা দেওয়া হবে। এখানে প্রাথমিক চিকিৎসা হিসেবে যাত্রীদের ব্লাড প্রেসার এবং ডায়বেটিকস চেক করা হবে।

সেবা সপ্তাহ উপলক্ষ্যে পুলিশিং কার্যক্রম জোরদার থাকবে এবং যাত্রী সেবা নিশ্চিতকরণে বাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সেবা সপ্তাহে টাস্কফোর্সের কর্মকর্তাগণ টিকিট কালোবাজারী ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। যাত্রীদের বিনা দুর্ভোগে টিকিট প্রাপ্তিই সব থেকে বড় সেবা, বিনা হয়রানিতে যাত্রীদের টিকিট প্রাপ্তি নিশ্চিত করার ব্যবস্থা নেয়া হবে। টাস্কফোর্স যাত্রীদের টিকিট প্রাপ্তি এবং টিকিট সংক্রান্ত তথ‌্য প্রাপ্তি নিশ্চিত করবে।

এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী এবং সেবা সপ্তাহ উপলক্ষে স্টেক হোল্ডারদের নিয়ে রেলভবনে একটি আলোচনা সভার আয়োজন করা হবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

৪ ডিসেম্বর থেকে রেলওয়ের সেবাসপ্তাহে যা যা থাকছে

প্রকাশিত : ০৫:৫৪:০০ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯