০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

হঠাৎ চরম আতঙ্কে প্রিয়াঙ্কা গান্ধী

ভারতের গান্ধী পরিবারের উপর থেকে বিশেষ এসপিজি নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা গান্ধী পরিবার। তবে সম্প্রতি প্রিয়াঙ্কা গান্ধী ভদরার বাড়িতে একটি অনভিপ্রেত ঘটনা ঘটে যাওয়ার পর থেকেই চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভারতের জাতীয় কংগ্রেসের এই তরুণ নেত্রী।

প্রিয়াঙ্কা গান্ধী ভদরা জানান, এসপিজি নিরাপত্তা ব্যাবস্থা অপসারণের পর গত ২৫ নভেম্বর একটি বেআইনি গাড়িতে করে পাঁচজন অজ্ঞাত পরিচয় ব্যাক্তি দিল্লিতে তার বাসভবনে জোর জবরদস্তি ঢুকে পড়ে। জানা যায়, একজন নারী সহ মোট পাঁচজন গাড়ি নিয়ে সোজা প্রিয়াঙ্কা গান্ধী ভদরার বাড়ির মধ্যে বাগানে প্রবেশ করে। যদিও পরে তারা দাবি করে, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে একটি ছবি তুলতেই তারা উত্তরপ্রদেশের একটি ছোট্ট শহর থেকে এসেছিলো।

বিষয়টি প্রসঙ্গে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের উচ্চ পদস্থ এক কর্মকর্তা কিষাণ রেড্ডি জানান, এমন ঘটনা সম্পর্কে আমাদের কাছে কোনও তথ্য নেই। তবে তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হঠাৎ চরম আতঙ্কে প্রিয়াঙ্কা গান্ধী

প্রকাশিত : ১২:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯