০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআইসহ নিহত ২

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এএসআইসহ দুইজন নিহত হয়েছে। গেলো রাত ৩ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার চেলেরঘাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান, রাতে ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এসময় প্রাইভেটকারে থাকা ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার এএসআই আমিনুল ইসলাম ও তার শ্যালক জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মযনাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত আমিনুল ঢাকার শনির আখড়া এলাকার মৃত আবুল কালাম শিকদারের ছেলে এবং জাহিদুল ভালুকা পৌরসভা এলাকার সফিকুল ইসলামের ছেলে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত

সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআইসহ নিহত ২

প্রকাশিত : ০১:১৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯