১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

সুজানগরে সাংবাদিকের মোটর সাইকেল চুরি

পাবনার সুজানগর উপজেলার শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ ও স্থানীয় খবর বাংলা পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং সুজানগর প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এস.এম. মাসুদুর রহমানের ডিসকভার ১৩৫ সি সি মোটর সাইকেল যাহার লাইসেন্স নং-পাবনা-ল-১১-৫২৩৫, চেসিস নং-MD2 DSJNZZTWC৯২৩৮১, রং- কালোর উপরে সবুজ বর্ডার জিরো পয়েন্ট মোড় সংলগ্ন বাসার গেট হতে গত ২ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকায় চুরি হয়েছে। এ ব্যাপারে সুজানগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এ উপজেলায় মাঝে মধ্যেই মোটর সাইকেল চোরের একটি চক্র এ ধরনের চুরি সংঘটিত করে আসছে বলে এলাকাবাসী জানায়। সুজানগর থানার অফিসার ইনচার্জ বদরুদ্দোজা জানান, মোটর সাইকেল উদ্ধার এবং এ চক্রের সাথে যারা জড়িত তাদের কে গ্রেফতারের জোড় প্রচেষ্টা চলছে। তিনি আরো বলেন আমি আশাবাদী চোর চক্র কে গ্রেফতারের পাশাপাশি মোটর সাইকেলটি উদ্ধার করতে সক্ষম হব। মাঝে মধ্যে এ ধরণের চুরি হওয়ায় আতংকের মধ্যে আছেন মোটর সাইকেল আরোহীগন। পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর-সার্কেল) ফরহাদ হোসেন জানান, যেহেতু থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, উক্ত অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ রির্পোট লেখা পর্যন্ত চোর চক্রের কেউ গ্রেফতার হয়নি তবে একজন সাংবাদিকের মোটর সাইকেল চুরি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন সুজানগর প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।

বিজনেস বাংলাদেশ/ইএম

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত

সুজানগরে সাংবাদিকের মোটর সাইকেল চুরি

প্রকাশিত : ০৯:২৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯