০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

১০ জানুয়ারি থেকে ক্ষণ গণনা শুরু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ। সভায় ভিডিও কনফারেন্সিয়ের মাধ্যমে দেশের আটটি বিভাগের বিভাগীয় কমিশনার এবং সকল জেলার জেলা প্রশাসকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

আগামী ১০ জানুয়ারি থেকে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্ষণ গণনা শুরু হবে। এ উপলক্ষে দেশের ৫৩টি জেলার ৫৪টি স্থানে ক্ষণ গণনার ডিসপ্লে বোর্ড স্থাপন করা হবে। এ বিষয়ে ইতিমধ্যে আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করা হয়েছে৷

প্রতিমন্ত্রী এ সময় ডিসপ্লে বোর্ড স্থাপনের জন্য স্থান নির্বাচনের ক্ষেত্রে জেলা প্রশাসকদের নিজ নিজ এলাকার সংসদ সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সরকারের প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে আহ্বান জানান।

এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

১০ জানুয়ারি থেকে ক্ষণ গণনা শুরু

প্রকাশিত : ০৯:২৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯