০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

‌বড় জয় মেয়েদের পর এবার ছেলেদের

সাউথ এশিয়ান গেমসে (এসএ) ছেলেদের ক্রিকেট ইভেন্ট জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৫ রানে প্রতিপক্ষ মালদ্বীপকে গুটিয়ে ১০৯ রানের জয় তুলে নেয় টাইগাররা।

নেপালের কাঠমান্ডুতে ২০ ওভারের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ নাঈম ৫৯ রানের জুটি গড়েন সৌম্য সরকারের সঙ্গে। ২৮ বলে চারটি চার ও একটি ছয়ে ৩৮ রান করে নাঈম বিদায় নিলে ঝড় তোলেন সৌম্য ও নাজমুল হোসেন।

সৌম্য ৩৩ বলে ৪টি চার ও ২টি ছয়ে ৪৬ রান করে বিদায় নেন। এক চার ও ৩ ছয়ে ৩৮ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস শেষে আউট হন শান্ত। শুরুটা ধীর হলেও টপ অর্ডারের এই তিন ব্যাটসম্যানের কল্যাণে ৪ উইকেট ১৭৪ রানের বড় স্কোর গড়ে বাংলাদেশ।

১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬৫ রানেই অলআউট হয়ে যায় মালদ্বীপ। বাংলাদেশের পক্ষে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তানভীর ইসলাম। দুটি করে উইকেট নেন আফিফ ও আফ্রিদি এবং এক উইকেট নিয়েছেন সৌম্য সরকার। বাংলাদেশ পরের ম্যাচ খেলবে শুক্রবার ভুটানের বিপক্ষে।

স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল : ২০ ওভারে ১৭৪/৪ (সৌম্য ৪৬, শান্ত ৪৯; ইব্রাহিম ১/৩১, মাহফুজ ১/৩১)।

মালদ্বীপ অনূর্ধ্ব-২৩ দল : ১৯.২ ওভারে ৬৫/১০ (আলী ১২, আহমেদ ১০; তানভীর ৫/১৪, আফিফ ২/৭)।

ম্যাচসেরা : তানভীর ইসলাম

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

‌বড় জয় মেয়েদের পর এবার ছেলেদের

প্রকাশিত : ০২:২৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯