০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

গুরুতর আহত হয়ে হাসপাতালে সোনাজয়ী পিয়া

এসএ গেমসে স্বর্ণজয়ী বাংলাদেশি অ্যাথলিট মারজানা আক্তার পিয়া কারাতে ইভেন্ট চলাকালীন মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

বুধবার দুপুরে মেয়েদের দলগত কুমিতে পাকিস্তানের সঙ্গে ইভেন্টে অংশ নেয় বাংলাদেশ। এসময় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিযোগিতার এ পর্যায়ে মারজানা মাথায় মারাত্মক আঘাত পান। তাকে নেপালের দশরথ স্টেডিয়ামের পাশে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুব শীঘ্রই তার মাথার সিটি স্ক্যান করা হবে বলে জানা যায়।

মারজানা যখন অসুস্থ বোধ করছিলেন তখন মাঠে চিকিৎসক চলে এলেও তার যথাযথ পুনর্বাসন হয়নি বলে একটি অভিযোগও উঠেছে।

এদিকে দলগত ইভেন্টে স্বর্ণজয়ী হুমায়রা আক্তার অন্তরাও আঘাত পেয়েছেন। তবে তার আঘাত গুরুতর না হওয়ায় আবারো ম্যাটে ফিরেছেন তিনি।

কারাতে মেয়েদের কুমি ইভেন্টে অনূর্ধ্ব-৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কৌসরা সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে সোনার পদক এনেছিলেন মারজান আক্তার পিয়া। সেমিফাইনালে নেপালের মানিশ চৌধুরীকে ২-১ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিলেন তিনি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

গুরুতর আহত হয়ে হাসপাতালে সোনাজয়ী পিয়া

প্রকাশিত : ০৩:০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯