০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কমান্ডার শুভ চাকমা নিহত

নানিয়ারচর উপজেলায় সাবেক্ষং ইউনিয়নের এগইজ্যাছড়া দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের কমান্ডার শুভ চাকমা গ্রীক (৪০) নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের এগারইল্যাছড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নানিয়ারচর থানার ওসি মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরাও শুনেছি সকালের দিকে এগইজ্যাছড়ি গ্রামে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে রওনা হয়েছে। তবে কারা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা কেউ বলতে পারছে না।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটির পর একটি গ্রুপ এলাকায় অবস্থান নেয়। আজ সকালে ৭/৮ জনের একটি গ্রুপ নানিয়ারচর লংগদুর সীমান্তবর্তী এগইজ্যাছড়ি এলাকায় ঢুকে ইউপিডিএফ এর কমান্ডার শুভ চাকমা গ্রীককে গুলি করে পালিয়ে যায়।

এদিকে এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী টহল জোরদার করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সুইহারী আশ্রম এর দূর্গাপূজা পুর্নমিলনীতে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কমান্ডার শুভ চাকমা নিহত

প্রকাশিত : ০৪:১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯