১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে আরো একটি সৌর বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন

বেসরকারি খাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আরো একটি ৫৫ মেগাওয়াট (এসি) ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রকল্পসহ তিনটি ক্রয় প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে।

কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সরকারি কাজে দেশের বাইরে থাকায় বৈঠকে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। বৈঠকে কমিটির অন্যান্য সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব খন্দকার ইসতিয়াক আহমেদ সাংবাদিকদের বলেন, বেসরকারি খাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ পারুয়া, ঘাটচেক ও সরফভাটা মৌজায় ৫৫ মেগাওয়াট (এসি) ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লক্ষ্যে একটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি।

এ বিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করবে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অব মেটিটো ইউটিলিটিজ লিমিটেড।

সরকার ৫ দশমিক ৯৮ টাকা পার কিলোওয়াট ঘণ্টা রেটে এ কেন্দ্র থেকে ২০ বছর মেয়াদে বিদ‌্যুৎ কিনবে বলে চুক্তি হয়েছে।

ইসতিয়াক আহমেদ বলেন, সভায় ২৫ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। প্রতি টন ২৪১ দশমিক ৭৫ ইউএস ডলার রেটে জি টু জি ভিত্তিতে সংযুক্ত আবর আমিরাত থেকে এসব সার আমদানি করা হবে। ২৫ টন সার আমদানিতে মোট খরচ হবে ৫১ কোটি ৮১ লাখ টাকা।

এছাড়া, বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন বাংলাদেশ রিজিওনাল কানেকটিভিটি প্রোজেক্ট বাস্তবায়নে ‘প্রোজেক্ট ম্যানেজমেন্ট অ‌্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স কনসালটেন্সি সার্ভিস’ সেবার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। এতে ৩৪ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে প্রাইস ওয়াটার হাউজ কুপারস প্রাইভেট লিমিটেড।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রামে আরো একটি সৌর বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন

প্রকাশিত : ০৭:৪০:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯