টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় শুক্রবার সকালে কাভার্ডভ্যানকে মাইক্রোবাস ধাক্কা দিলে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই মাইক্রোবাস যাত্রী বলে জানা গেছে। এতে আহত হয়েছে আরো দুইজন।
নিহত তিনজনের মধ্যে দুইজন নারী। হতাহতদের বাড়ি সিরাজগঞ্জ সদর থানায় বলে জানিয়েছে পুলিশ। এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আয়বুর রহমান জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা মাইক্রোবাস ও কাভার্ডভ্যানটি সেতু পাড় হওয়ার পর সেতুপূর্ব টোলপ্লাজা সংলগ্ন এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়।
এতে মাইক্রোবাসে থাকা দুই নারীসহ তিনজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। তবে তারা একই পরিবারের। তাদের বাড়ি সিরাজগঞ্জ বলে জানা গেছে। দুর্ঘটনা কবলিত পরিবহন দুটি ও লাশ থানায় রাখা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান

















