০৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

মুন্সিগঞ্জে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ১৫

মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২০জন, নিখোঁজ আছেন ১৫ জন। আজ শনিবার ভোরে মেঘনা নদীতে ঢাকা থেকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরিয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়।

জানা গেছে, আহতদের মধ্যে অন্তত ৮জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুইজনের অবস্থা আশঙ্কাশনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার সদরঘাট থেকে যাত্রীবাহী বোগদাদিয়া-১৩ লঞ্চটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে পৌঁছালে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের এক পাশে সজোরে ধাক্কা দেয় লঞ্চটি।

এ সময় মানিক-৪ লঞ্চটির একপাশ দুমড়ে-মুচড়ে ভেতরে ঢুকে গেলে একজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ২০ জন। লঞ্চ থেকে পানিতে পড়ে নিখোঁজ হন আরও ১৫ জন। পরে লঞ্চটির চালক দ্রুত ঢাকা চলে আসেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

মুন্সিগঞ্জে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ১৫

প্রকাশিত : ১০:৩৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯