১২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

বানারীপাড়ায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর থেকে দুই পুরুষ ও এক নারীসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ।

যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন, বৃদ্ধা মরিয়ম বেগম (৭৫), তার মেয়ে জামাই আলম (৪০) ও বোনের ছেলে ভ্যানচালক ইউসুফ (১৮)। পুলিশ সুপার সাইফুল ইসলামের ধারণা শুক্রবার রাতে যে কোন সময় নিহতদের শ্বাসরোধে হত্যা করা হয়।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ জানান, শনিবার সকালে ওই ঘরে থাকা দুই মহিলার চিৎকারে এলাকাবাসী গিয়ে ওই তিন জনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

এদের মধ্যে মরিয়মের মরদেহ বারান্দা থেকে, আলমের মরদেহ ঘরের একটি কক্ষ থেকে এবং ইউসুফের মরদেহ হাত-পা বাধা অবস্থায় বাড়ির পিছনের পুকুর থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই তিনজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনার সাথে কারা জড়িত তা খুঁজে বের করতে কাজ শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনালের সাক্ষী হচ্ছে যুক্তরাষ্ট্র

বানারীপাড়ায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

প্রকাশিত : ১০:৫০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯