১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

পারিবারিক কলহের জেরে টঙ্গীতে যুবতীর আত্মহত্যা

টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় খাদিজা (২০) নামে এক যুবতী পারিবারিক কলহের জেরে বাথরুমের দরজা বন্ধ করে রডের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

রোববার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। এঘটনায় টঙ্গী মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ জানায়, স্বপরিবারে খাদিজা ওই এলাকার ছিদ্দিক মিয়ার বাড়ির ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। খুটি-নাটি বিষয়াদি নিয়ে পারিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা কাটা-কাটির কারনে তার মনে ক্ষোভের সৃষ্টি হয়।

এরই জের ধরে খাদিজা গত শনিবার রাত সাড়ে ১০ টার দিকে বাথরুমের দরজা বন্ধ করে রডের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে টঙ্গী মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত খাদিজা কিশোরগঞ্জ জেলার নিকলী থানা এলাকার আলিয়া পাড়া গ্রামের হারিছ মিয়ার মেয়ে। এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

পারিবারিক কলহের জেরে টঙ্গীতে যুবতীর আত্মহত্যা

প্রকাশিত : ০৪:৫৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯