০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

‘বয়কট মিয়ানমার’ ক্যাম্পেইন শুরু

হেগ এর আন্তর্জাতিক আদালতে গণহত্যার শুনানি শুরুর আগে দিয়ে বিশ্বব্যাপী ‘বয়কট মিয়ানমার ক্যাম্পেইন’ শুরু করেছে রোহিঙ্গা মুসলিমদের সমর্থক মানবাধিকার সংগঠনগুলো।

বিশ্বে নেতৃস্থানীয় রোহিঙ্গা অধিকার সংগঠন ‘দ্য ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন’ (এফআরসি) এক বিবৃতিতে বলেছে, ১০টি দেশের ৩০টি মানবাধিকার সংগঠন একযোগে এ আন্দোলন শুরু করছে। এতে সামিল হওয়ার জন্য বিভিন্ন করপোরেশন, বিদেশি বিনিয়োগকারী, পেশাজীবী এবং সাংস্কৃতিক সংগঠনগুলোকেও আহ্বান জানানো হয়েছে।

মিয়ানমারকে অর্থনৈতিক, সাংস্কৃতিক, কূটনৈতিক ও রাজনৈতিক চাপে ফেলাই এ ‘বয়কট মিয়ানমার ক্যাম্পেইন’ এর লক্ষ্য বলে সোমবার জানিয়েছে সংগঠনটি।

অনলাইনে একটি আবেদনের মধ্য দিয়ে ক্যাম্পেইন শুরু করা হয়েছে। তাতে নরওয়ের নোবেল কমিটিকে ২৮ বছর আগে সু চির পাওয়া নোবেল পুরস্কার কেড়ে নেয়ার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, তিনি একেবারেই এ সম্মান পাওয়ার যোগ্য নন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

‘বয়কট মিয়ানমার’ ক্যাম্পেইন শুরু

প্রকাশিত : ১০:৩৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯