চিলির একটি সামরিক বিমান ৩৮ জন আরোহী নিয়ে অ্যান্টার্কটিকা রুটে নিখোঁজ হয়েছে। দেশটির বিমান বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে আরো জানানো হয়েছে, স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ৫৫ মিনিটে সি-১৩০ হারকিউলিস নামের বিমানটি পুনটা অ্যারেনাস শহর থেকে রওনা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে কন্ট্রোলরুমের সঙ্গে বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
চিলির বিমান বাহিনীর তরফ থেকে আরো জানানো হয়েছে, বিমানটি অ্যান্টার্কটিকায় অবস্থিত চিলির সেনাঘাঁটিতে রসদ নিয়ে যাচ্ছিল। এতে ১৭ ক্রু এবং ২১ জন যাত্রী ছিলেন।
এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিখোঁজ বিমান ও এর আরোহীদের খোঁজে উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বিমানটিতে থাকা তিন আরোহী বেসামরিক নাগরিক।
বিজনেস বাংলাদেশ/এম মিজান
























