০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

আসামে এনআরসির বিপক্ষে মশাল মিছিল

ভারতের আসামে নাগরিকত্ব (সংশোধনী) বিলের প্রতিবাদে বিক্ষোভকারীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। এ সময় তারা স্লোগানের সাথে হাতে মশাল নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

মূলত গত সোমবারে লোক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র প্রস্তাবিত নাগরিকত্ব সংশোধনী সংক্রান্ত বিল উত্থাপনই এ বিক্ষোভের কারন।

উত্তর আসামের ধেমাজি জেলায় ছাত্র ইউনিয়ন আসাম বনধ’র ডাক দেয়। সেখানে ওই বিলের প্রতিবাদ আয়োজিত সমাবেশের সময় পুলিশের সাথে সংঘর্ষে এক বিক্ষোভকারী গুরুতর হন। উত্তর-পশ্চিম ছাত্র সংস্থা (এনইএসও) সহ আসামের সব ছাত্র ইউনিয়ন এ বিক্ষোভে যোগ দেয়।

নাগরিকত্ব বিল বাতিলের দাবীতে আসামের অন্যান্য জেলা সমূহ যেমন-জোরহাট, ডিব্রুগড়, তিনসুকিয়া, মাজুলিতেও হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় বেড়িয়ে পরেন।

টেলিভিশন ক্যামেরার সামনে ধেমাজি জেলার এক বিক্ষোভকারী বলেন, “আমরা মরতে প্রস্তুত কিন্তু তবুও এ বিল মেনে নেবো না”।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

আসামে এনআরসির বিপক্ষে মশাল মিছিল

প্রকাশিত : ১২:০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯