০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

নাইজারে জেহাদিদের হামলায় ৭১ সেনার প্রাণহানি

মালির সীমান্তের কাছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের একটি সেনা ক্যাম্পে জেহাদিদের হামলায় ৭১ জন সেনা সদস্য নিহত হয়েছে। শত শত জেহাদি শেলিং ও মর্টার নিয়ে এ হামলা চালায়। প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এ কথা জানায়। পশ্চিমাঞ্চলে তিলাবেরী এলাকায় মঙ্গলবারের এই হামলা ২০১৫ সালে সহিংসতার শুরুর পর থেকে সবচেয়ে ভয়ঙ্কর হামলা।

জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হামলায় ৭১ সেনা সদস্য মারা গেছে, ১২ জন আহত হয়েছে এবং আরো অনেকে নিখোঁজ রয়েছে।

ভারি অস্ত্র নিয়ে শত শত সন্ত্রাসী এই হামলা চালিয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, বিপুল সংখ্যক সন্ত্রাসীকে প্রতিহত করা হয়েছে। হামলায় ৬০ জনের বেশী সেনা সদস্য নিহত হয়েছে বলে আগে জানানো হয়েছিলো।

কোন গ্রুপ এই হামলার জন্য দায়ী সূত্র তা নিশ্চিত করতে পারেনি। সূত্র: এএফপি

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

নাইজারে জেহাদিদের হামলায় ৭১ সেনার প্রাণহানি

প্রকাশিত : ০১:২০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯