১১:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

অনশনরত পাটকল শ্রমিকের মৃত্যু

খুলনায় অনশনরত পাটকল শ্রমিকের মৃত্যু

খুলনা পাটকলে অনশনরত শ্রমিকদের মধ্যে একজন অসুস্থ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মারা যাওয়া শ্রমিকের নাম আব্দুল সাত্তার।

তিনি খুলনা প্লাটিনাম জুবলি জুটমিলের তাঁত বিভাগের শ্রমিক ছিলেন। এর আগে মজুরি কমিশন বাস্তবায়ন ও নিয়মিত মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে আমরণ অনশনের তৃতীয় দিনে ৭০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে ২৭ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তীব্র শীত উপেক্ষা করে রাতে শ্রমিকরা রাজপথে অনশনরত থাকায় অসুস্থ হয়ে পড়তে শুরু করেছে।
রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের ডাকা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম এবং যশোরের জেজেআই ও কার্পেটিং স্ব স্ব পাটকলের উৎপাদন বন্ধ রেখে মিলের সামনের রোডে এ কর্মসূচি পালন করছেন প্রায় অর্ধ লাখ শ্রমিক। দাবি আদায় না হওয়া পর্যন্ত মৃত্যু হলেও তারা কর্মসূচি ছেড়ে যাবে না বলে জানায় শ্রমিকরা।

এ সময় বক্তৃতা করেন, রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ ননসিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মুরাদ হোসেন, শাহানা শারমিন, হুমায়ুন কবির মো. সোহরাব হোসেন, আবু হানিফ, কওছার আলী ও খলিলুর রহমান মাসুম বিল্লাহ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্প অর্পন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন

অনশনরত পাটকল শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ০৭:০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯