০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

তামিমের ফিফটি থিসারা পেরেরা ঝড়

ধীর গতির শুরুর পর নিজেকে ফিরে পেলেন তামিম ইকবাল। তুলে নিলেন চলতি আসরে নিজের প্রথম ফিফটি। শেষদিকে ঝড় তুললেন থিসারা পেরেরা। কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে বড় সংগ্রহ গড়ল ঢাকা প্লাটুন।

বঙ্গবন্ধু বিপিএলে শুক্রবার (১৩ ডিসেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লাকে জয়ের জন্য ১৮১ রানের লক্ষ্য দিয়েছে ঢাকা। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে মাশরাফি বিন মুর্তজার দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে অবশ্য আভাসটা ছিল অন্য রকম। ম্যাচের প্রথম বলেই এনামুল হককে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মুজিব উর রহমান। পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে ঢাকা তোলে মাত্র ২৮ রান।

পাওয়ার প্লেতে ১৫ বলে ৭ রান করা তামিম এরপরই হয়ে ওঠেন আক্রমণাত্মক। অবশ্য সৌম্য সরকার ক্যাচ না ছাড়লে বাঁহাতি ওপেনার ফিরতে পারতেন ব্যক্তিগত ৪ রানেই।

ঢাকা প্লাটুন: ২০ ওভারে ১৮০/৭ (এনামুল ০, তামিম ৭৪, মেহেদি ১২, ইভান্স ২৩, থিসারা ৪২*, আফ্রিদি ৪, ওয়াহাব ০, মাশরাফি ৯, হাসান; মুজিব ৪-০-১৫-১, আল আমিন ৪-০-২৯-০, আবু হায়দার ৩-০-২৯-১, শানাকা ৪-০-৪৮-২, সৌম্য ৪-০-৩৯-২, সানজামুল ১-০-১৫-০)।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

তামিমের ফিফটি থিসারা পেরেরা ঝড়

প্রকাশিত : ০৯:৪৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯