০৯:২১ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

টঙ্গীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় মেলায় দর্শনার্থীদের ভিড় দিন দিন বাড়ছে

গাজীপুর মহানগরের টঙ্গীর ঐতিহ্যবাহী সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত ১২ দিনব্যাপী বিজয় মেলা জমে উঠেছে। প্রতিদিন হাজার হাজার শিশু কিশোর ও নানা বয়সের দর্শনার্থীর পদচারণায় মুখরিত হচ্ছে মেলা প্রাঙ্গণ। মেলায় হস্ত ও কুটির শিল্প সহ নানা ধরনের বাহারি স্টল বসানো হয়েছে। বিজয় মেলার বিজয় মঞ্চে প্রতিদিন বিকেল থেকে বিষয় ভিত্তিক আলোচনাসহ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। গত ২০ ডিসেম্বর মেলার সপ্তম দিনে আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভুঁইয়া এম পি। সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গীর সাবেক সাধারণ নাজিম আহম্মেদের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মো: শহীদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,কাউন্সিলর কেয়া শারমিন,কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধার সন্তান রাজিব হায়দার সাদিম,হারুন অর রশিদ,মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিতা বর্ম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে সাংস্কৃতিক কর্মীদের প্রানের দাবি সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মানের ব্যপারে স্থানীয় এম পি ও প্রতিমন্ত্রী সাংস্কৃতিক কর্মীদের পরামর্শ নিয়ে জাতীয় সংসদে দাবি উপস্থাপন করবেন বলে আশ্বাস করেন। “শব্দে ও সংকেতে বর্ণিল প্রতিবিম্ব রেখে যাই “-এ স্লোগানকে সামনে রেখে গত ১৪ ডিসেম্বর টংগী সরকারি কলেজ মাঠে এ বিজয় মেলার উদ্বোধন হয়। বিজয় মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক শেকানুল ইসলাম শাহী পরিচালায় বক্তব্যে রাখেন টঙ্গী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এড. শওকত আলী । বিজয় মেলা উপলক্ষে। টংগীর সাংস্কৃতিক অঙ্গন, শিল্পী, শ্রমিক, ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ সর্বস্থরের মানুষের মাঝে এক অন্যরকম প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে ।মেলা উপলক্ষে টঙ্গীর আটটি ও পাঁচটি অতিথি সংস্কৃতিক সংগঠন ৭৯টি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছে। মেলার আনুষ্ঠানিক কার্যক্রম আলোচনা পরিবেশনা শুরু হয় বিকাল চারটা থেকে ৯টা পর্যন্ত।

ট্যাগ :
জনপ্রিয়

সেলিম প্রধানের মুক্তির দাবিতে এবার নারায়ণগঞ্জে মানববন্ধন

টঙ্গীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় মেলায় দর্শনার্থীদের ভিড় দিন দিন বাড়ছে

প্রকাশিত : ০৬:২৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২