টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ি এলাকায় ধলেশ্বরী নদী ও বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিএস থেকে মাটি কাটার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে পাঁচ ইউনিয়নের মানুষ। বৃহস্পতিবার বিকেলে এসডিএস প্রাঙ্গনে দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেনের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্বাস আলী, কাতুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন, হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুর এ আলম তুহিন, পোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদৎ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, একটি প্রভাবশালী মহল অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে ধলেশ্বরী নদীর উপর সেতুটি হুমকির মুখে রয়েছে। সেতুর অ্যাপ্রোচ সড়ক ধ্বসে পড়ে যানচলাচল বিঘিœ হচ্ছে। জীবনের ঝুঁকি টাঙ্গাইল-তোরাপগঞ্জ সড়ক ব্যবহার করছে যানবাহন ও চলাচলকারীরা।
বক্তারা আরও বলেন, বালু উত্তোলনের প্রতিবাদ করলে মাটি খেকো প্রাণের নাশের হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখায়। এছাড়াও এসডিএস থেকে তারা অবৈধভাবে মাটি তুলে বিক্রি করে। নদীসহ এলাকার ফসলি জমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বন্ধের দাবি জানান। অপর দিকে এসডিএসের জমিতে শিল্প-কারখানা নির্মাণ করে কর্মসংস্থান সৃষ্টির দাবি জানান।
প্রতিবাদ সভায়, চারাবাড়ি, পোড়াবাড়ী, কাতুলী, হুগড়া ও দাইন্যা ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে পাঁচ ইউপির মানুষের প্রতিবাদ সভা
-
টাঙ্গাইল প্রতিনিধি - প্রকাশিত : ০৫:৪৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
- 92
ট্যাগ :
জনপ্রিয়





















