০২:২২ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

কৃষির উদ্ভাবনাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিচ্ছে সাংবাদিকেরা : উপাচার্য

ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির (আইআইএফএস) প্রশিক্ষণ কক্ষে ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্দেশ্যই হলো কৃষির সকল উদ্ভাবনাকে গ্রামীন পর্যায়ে পৌঁছে দেওয়া। এ কাজটি কেবল মিডিয়ার মাধ্যমেই করা সম্ভব। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাকৃবি কাজ করে যাচ্ছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে আয়োজিত প্রশিক্ষণ কর্মাশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ) বিকেল সাড়ে ৩ টায় ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির (আইআইএফএস) প্রশিক্ষণ কক্ষে ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

এসময় উপাচার্য আরো বলেন, প্রশিক্ষণের বিষয়যুক্ত একেবারেই বর্তমান প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্যপূর্ণ।  সাংবাদিকদের প্রচার-প্রকাশনায়  দেশ সত্যিকার অর্থেই উপকৃত হচ্ছে। কৃষি সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সাংবাদিকদের কাজ করতে হবে।

‘বিশ্বব্যাপী আর্থিক সংকট এবং পরিবেশ বিষয়ক সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালায় বাকৃবিতে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালের ১৭ জন সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ২ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

আইআইএফএসের পরিচালক অধ্যাপক ড. মো. এনামুল হকের সভাপতিত্বে  এবং আইআইএফএসের সহযোগী পরিচালক ড. রাখী চক্রবর্ত্তীর সঞ্চালনায়  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম (ভার্চুয়ালি) এবং আইআইএফএসের সাবেক পরিচালক অধ্যাপক ড. ফারিদা ইয়াসমিন বারি।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইন্সটিটিউট প্রধান, প্রক্টোরিয়াল বডির সদস্য এবং বিভিন্ন অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

কৃষির উদ্ভাবনাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিচ্ছে সাংবাদিকেরা : উপাচার্য

প্রকাশিত : ০৮:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২