০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

ইদলিবে বিমান হামলায় নিহত ২২

সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে মঙ্গলবার দিনভর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া ও দামেস্ক বাহিনী। এই সিরিজ বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বহু মানুষ। হতাহতদের বেশিরভাগই বেসামরিক লোকজন।

দেশটির এক স্বেচ্ছাসেবী চিকিৎসক দলের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

হোয়াইট হেলমেট নামে পরিচিত সিরিয়ান সিভিল ডিফেন্স নামের ওই স্বেচ্ছাসেবী দলটি জানায়, ইদলিব প্রদেশের মারেট আল-নুমান জেলার একাধিক শহর ও গ্রামে সিরিজ বিমান হামলা চালিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী এবং তাদের মিত্র রুশ বিমান বাহিনী। এসব হামলার মুখে ওই জেলার বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে তুরস্কের সীমান্তবর্তী শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে।

সিভিল ডিফেন্সের মুখপাত্র আহমেদ শেইখো বলেন, হামলায় তাল মান্নিস শহরে নয়জন, বিদামায় ছয়জন, মাসারানে পাঁচজন এবং আল-কানায়াস ও মার শামশাহ এলাকায় নিহত হয়েছেন একজন করে মোট দুজন।

হামলায় আহত হয়েছেন আরো কয়েক ডজন মানুষ। বেশ কিছু স্থাপনাও ধ্বংস হয়েছে। সেসব ধ্বংসাবশেষে মঙ্গলবার রাতেও চলছিল উদ্ধার কার্যক্রম।

ইতিমধ্যে বিমান হামলার বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে উদ্ধারকর্মীদের মাসারান শহরের ধ্বংসাবশেষ থেকে আগুনে পোড়া মরদেহ টেনে বের করতে দেখা গেছে।

হোয়াইট হেমলেট নামে পরিচিত সংস্থাটি আরো জানায়, ইদলিবে ভয়াবহ ওই বিমান হামলা শুরু হয়েছিল মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে। হামলা চলেছে সারা দিন ধরে। হামলার মুখে শহর ও গ্রামগুলো থেকে বহু মানুষকে পালিয়ে যেতে দেখা গেছে।

সংস্থাটির এক স্বেচ্ছাসেবকের মতে, ওই অঞ্চলের বাসিন্দাদের স্থানচ্যুত করতেই এই বিমান হামলা চালিয়েছে সিরিয়া ও রাশিয়া।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ইদলিবে বিমান হামলায় নিহত ২২

প্রকাশিত : ০৯:৫১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯