বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে থানারঘাট মাদ্রাসা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে বিসিক বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়।মিছিলে জাতীয় ও দলীয় পতাকা, মাথায় ব্যাচ এবং লাল সবুজের গেন্জি পড়ে বিভিন্ন ইউনিয়ন, কলেজ, মাদ্রাসা শাখার হাজার হাজার কর্মীরা অংশ নেয়।
উপজেলা ছাত্রশিবিরের পূর্ব সভাপতি আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা শিবিরের সেক্রেটারী রেজওয়ানুল্লাহ শোয়াইব, বিশেষ মেহমান ছিলেন, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর সহকারি অধ্যাপক মিজানুর রহমান, সিরাজগঞ্জ -৬ আসনে ১১দলীয় জোট প্রার্থী সাইফ মোস্তাফিজ, জেলা শিবিরের মাদ্রাসা সম্পাদক সোহেল রানা, জেলা শিবিরের সদস্য হাবিবুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের পম্চিম সভাপতি সামিউল ইসলাম, সেক্রেটারী পশ্চিম রাশেদুজ্জামান পূর্ব মারুফ আহমেদ, শাহজাদপুর সরকারি কলেজ শিবির সভাপতি সজিব শেখ প্রমুখ।
এসময় বক্তাগণ বলেন, ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই শিবিরের মূল লক্ষ্য হলো সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির মাধ্যমে একটি দুর্নীতি ও শোষণমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়া। তিনি একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ডিএস./





















