বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দেশের অন্যতম বৃহৎ এই ছাত্র সংগঠনটি দীর্ঘ রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে ৪৯ বছরে পদার্পণ করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্রশিবির রাণীশংকৈল শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি রাণীশংকৈল কেন্দ্রীয় হাইস্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বন্দর চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে জেলা ছাত্রশিবিরের সভাপতি সাদিকুল ইসলাম মুন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান, জামায়াতে ইসলামীর রাণীশংকৈল উপজেলা আমির রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মতিউর রহমান, ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাশিদুল ইসলাম ও আবু সুফিয়ান, জেলা প্রেস মিডিয়া আহ্বায়ক শাহাজালাল জুয়েল এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাবিবর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১৯৭৭ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মাত্র ছয়জন সদস্য নিয়ে ইসলামী ছাত্রশিবিরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন হিসেবে শুরু হওয়া এই সংগঠনটি আজ একটি সুসংগঠিত ও শক্তিশালী ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। তারা ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার মাধ্যমে একটি আদর্শ ইসলামী রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
ডিএস./





















