০৫:০১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

রাজবাড়ীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৪

রাজবাড়ীর কালুখালির গান্ধীমারায় বুধবার বিকেলে দুই বাসের সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী।

কালুখালি থানার ওসি শহীদুল ইসলাম বিষয়টি বিজনেস বাংলাদেশকে নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। আহতরা হলেন- কুষ্টিয়া সদরের রিপন, জেলার কোমারখালির রোকসানা ও সাদেক।

স্থানীয়রা জানান, রাজবাড়ীগামী একটি বাসের সঙ্গে কুষ্টিয়া থেকে আসা একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হন অন্তত ২০ জন। পরে আহতদের হাসপাতালে নিলে আরো দুই যাত্রী মারা যান। এরইমধ্যে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করেছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

রাজবাড়ীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত : ০৭:০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯