০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে ফেরি-লঞ্চ চলাচল চার ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার সকাল ৮টা থেকে পুনরায় শুরু হয়েছে।

এর আগে ঘনকুয়াশায় কোনো কিছু দৃশ্যমান না হওয়ায় শনিবার ভোররাত ৪টা থেকে সব ধরণের নৌযান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।এতে ঘাটে আটকা পড়ে অনেক যানবাহন।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া সেক্টরের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জিল্লুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। নদীতে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

আধুনিক যুগে কমছে বই পড়ার অভ্যাস, নওগাঁ পুলিশ লাইনে ‘বাতিঘর’ লাইব্রেরির যাত্রা

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

প্রকাশিত : ১০:২২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯