১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

হরিপুর সীমান্তে এলাকায় ৮৩ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

হরিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৮৩ হাজার টাকা ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন ( ৪২ বিজিবি)। বর্ডার গার্ড বাংলাদেশ (৩ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ২ নভেম্বর দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অধীনস্থ কারিগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মালিকবিহীন ৪১৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। এই উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৮৩ হাজার ২শত টাকা।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও বিস্তার রোধে সীমান্তে বিজিবির নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তকে মাদক কারবারিদের নিরাপদ চলাচলের পথ হিসেবে ব্যবহারের কোনো সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আমাদের অভিযান আরও গতিশীল করা হবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

নবনির্বাচিত দুই এমপির শপথ দুপুরে

হরিপুর সীমান্তে এলাকায় ৮৩ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

প্রকাশিত : ১১:১৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬