১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খতিব উদ্দিন

মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হাতে নির্মম নির্যাতনের শিকার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খতিব উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বাচোর ইউনিয়নের সিডি উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর মরদেহে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের প্রতিনিধিরা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গার্ড অব অনার শেষে রাষ্ট্র ও প্রশাসনের পক্ষ থেকে তাঁর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে অসামান্য ত্যাগ ও নির্যাতনের শিকার এই বীর সন্তানের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত মানুষের মধ্যে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খতিব উদ্দিন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, নাতি-নাতনি ও গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় সহযোগীদের হাতে নির্মম নির্যাতনের শিকার হন খতিব উদ্দিন। স্বাধীনতার জন্য তাঁর ত্যাগ, সাহসিকতা ও নির্যাতন সহ্য করার ইতিহাস মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকবে।

একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে রাণীশংকৈল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

নবনির্বাচিত দুই এমপির শপথ দুপুরে

রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খতিব উদ্দিন

প্রকাশিত : ১১:১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬