১০:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

ডিপজলের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন রেসি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০১:০০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
  • 122

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি মনোয়ার হোসেন ডিপজল ও মৃদুলা আহমেদ রেসি। ‘এক জবান’, ‘বাজারের কুলি’-এর মতো বেশকিছু ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তারা। দর্শক নন্দিত এই জুটিকে নিয়ে তখন প্রেমের গুঞ্জনও ছড়িয়েছিল। দীর্ঘদিন তারা চলচ্চিত্র থেকে দূরে ছিলেন। সম্প্রতি আলাদা আলাদা চলচ্চিত্রের মাধ্যমে চিরচেনা ভুবনে ফিরেছেন।

ডিপজলের সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে রেসি বলেন, ‘চলচ্চিত্রে হিট জুটিদের নিয়ে সব সময়ই প্রেমের গুঞ্জন ছিল। ডিপজল সাহেবের সঙ্গে আমাকে দর্শক ভালোভাবে নিয়েছিলেন বলেই আমাকে নিয়ে তারা সিনেমা নির্মাণ করেছিলেন। আর আমিও তাদের (ডিপজল) ঘরে কাজ করে বেশ ভালো ছিলাম।

কখনো কেউ কিছু বলতে সাহস পায়নি। তা ছাড়া ডিপজল সাহেব আমার বাবার মতো। তার সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। বিশেষ করে আমার স্বামীর সঙ্গে তার বেশ ভালো সম্পর্ক। আবারো অভিনয়ে ফেরার বিষয়ে আমার স্বামীর সঙ্গে তিনি-ই আলাপ করেছেন।’

রেসি এ পর্যন্ত ৪৫টি সিনেমায় অভিনয় করেছেন যার অধিকাংশ ব্যবসাসফল ছিল। সর্বশেষ তার অভিনীত বন্ধন বিশ্বাস পরিচালিত ‘শূন্য’ সিনেমাটি মুক্তি পায়। এতে রেসির সঙ্গে জুটিবদ্ধ হন চিত্রনায়ক ওমর সানি। এর আগে তার অভিনীত ‘নিয়তী’ সিনেমাটি কলকাতায় মুক্তি পেয়েছে।

ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমা পরিচালনা করেন জাকির হোসেন রাজু। রেসি বর্তমানে ডিপজলের বাড়িতে ‘ইয়েস ম্যাডাম’ সিনেমার শুটিং করছেন। এটি পরিচালনা করছেন রকিবুল আলম রকিব।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিন যুবক গ্রেপ্তার

ডিপজলের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন রেসি

প্রকাশিত : ০১:০০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯