০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

তারকাদের ঝড় তোলা যত ঘটনা

  • বাবুল হৃদয়:
  • প্রকাশিত : ০৪:৪৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
  • 97

নানা কারণে তারকারা বিতর্কিত হন। তাদের বিতর্কিত বিষয় নিয়ে হয় আলোচনা-সমালোচনা। তারকাদের এমনি বছরের সেরা বিতর্কিত ঝড় তোলা বিভিন্ন ঘটনা নিয়ে বিজনেস বাংলাদেশ-এর এই প্রতিবেদন।

তামিম হাসান ও চিত্রনায়িকা পরীমণির বিয়ের আগেই বিচ্ছেদ

হালের জনপ্রিয় নায়িকা পরীমণি আর বিনোদন সাংবাদিক তামিম হাসানের প্রেমের বিষয়টি শোবিজ অঙ্গনে সবাই জানেন। চলতি বছর ১৪ এপ্রিল দুই পরিবারের উপস্থিতিতে তাদের বাগদান হয়। কথা ছিল, আগামী বছর তারা বিয়ে করবেন। তবে জুনের মাঝামাঝিতে জানা যায়, তাদের মধ্যকার সম্পর্কের ফাটল ধরেছে। পরীমণি তার ফেসবুক পেজ থেকে বাগদানসহ তাদের দুজনের ছবিগুলো সরিয়ে ফেলেন। এরপর বিষয়টি নিয়ে কথা বলেন পরী নিজেই। ওই সময় জানান, বিয়ের জন্য একদমই প্রস্তুত নন তিনি। গোষ্ঠী মেনটেইন করার যে হিসাব আছে, সে বিষয়ে তিনি ভীষণ অপরিপক্ব। পরীমণি আর তামিমের সম্পর্কের ফাটল শোবিজ পাড়ায় বেশ আলোচনায় আসে।

সংবাদ সম্মেলনে আলোচিত-সমালোচিত সংগীতশিল্পী মিলা

২০১৭ সালের পারিবারিকভাবে বৈমানিক পারভেজ সানজারির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পপশিল্পী মিলা ইসলাম। পাঁচ মাসের মাথায় সংসার জীবনের ইতি টানেন মিলা। আর চলতি বছর ১৬ এপ্রিল স্বামী ও শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের কথা প্রকাশ্যে আনেন এই সংগীতশিল্পী। ২৪ এপ্রিল সংবাদ সম্মেলন করে স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনের কথা তুলে ধরেন তিনি। এ ঘটনায় বেরিয়ে আসে আরেক অভিনেত্রী নওশীনের নামও। শুধু তাই নয়, সাবেক স্বামী পাইলট পারভেজ সানজারিসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন মিলা। এর কদিন পর মিলার বিরুদ্ধে অ্যাসিড হামলার মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে এনে মামলা করেন তার সাবেক স্বামীও। মিলার অভিযোগ, মামলা আর পাল্টা মামলা নিয়ে বেশ সরগম ছিল শোবিজ অঙ্গন।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের হারিয়ে যাওয়া

জনতা ব্যাংক থেকে ১ হাজার ৭৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত জানুয়ারিতে ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এমএ কাদের এবং তার ভাই জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার ও ক্রিসেন্ট ফুটওয়্যারের চেয়ারম্যান আবদুল আজিজসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর থেকেই গা ঢাকা দেন আবদুল আজিজ। তার অবর্তমানে স্বনামধন্য এই চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের দায়িত্ব নেন প্রতিষ্ঠানটির সিইও আলিমুল্লাহ খোকন।

ভারতের লোকসভা নির্বাচনের প্রচারে অংশ নিয়ে কালো তালিকায় ফেরদৌস

গত এপ্রিলে ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটের মাঠে নামেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। একজন বিদেশি নাগরিক কীভাবে ভারতে এসে ভোটের প্রচার করে, সেই প্রশ্ন তুলে নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ করে বিরোধী দল বিজেপি। এজন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে কালো তালিকাভুক্ত করে। আর ভিসা বাতিল হওয়ার কারণে আটকে যায় তার ভারতের সিনেমার কাজও।

শপিংমলে একসঙ্গে অভিনেত্রী মেহজাবিন ও নির্মাতা আদনান আল রাজীব

সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে অনলাইনে ভাইরাল হয় জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর ভিডিও স্ক্যান্ডেল। মেহজাবিনের নামে ছড়ানো হলেও পরে জানা যায়, ভিডিওটি আসলে তার নয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থাও নেন এই অভিনেত্রী। এছাড়াও অক্টোবরে নেট দুনিয়ায় ভাইরাল হয় মেহজাবিনের আরো একটি ভিডিও। যেখানে দেখা যায়, হাত ধরে বসুন্ধরা সিটি শপিংমলে একসঙ্গে ঘুরছেন মেহজাবিন ও নির্মাতা আদনান আল রাজীব। গত কয়েক বছর ধরেই শোবিজ পাড়ায় এই নির্মাতার সঙ্গে তার প্রেমের গুঞ্জন রয়েছে। তাই ভিডিওটি প্রকাশের পর তা নিয়ে বেশ আলোচনা তৈরি হয়।

মৌসুমী ও মিশা সওদাগরকে নিয়ে আলোচনা-সমালোচনা

গত ২৫ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর মুখোমুখি হন খলঅভিনেতা মিশা সওদাগর। নির্বাচনকে ঘিরে তৈরি হয় নানারকম আলোচনা-সমালোচনা। শুরুতে জনপ্রিয় চলচ্চিত্র শিল্পীদের নিয়ে প্যানেল ঘোষণা করার কথা বলেন মৌসুমী। তবে শেষ মুহূর্তে নির্বাচনে মৌসুমীকে একাই লড়তে হয়েছে। নির্বাচনের প্রচার চালাতে গিয়ে খলঅভিনেতা ড্যানিরাজের হাতে লাঞ্ছিত হন মৌসুমী। এ নিয়ে চলচ্চিত্রপাড়ায় ছিল ব্যাপক সমালোচনা।

মিথিলা ও ফাহমির গুঞ্জনের মধ্যে অন্তরঙ্গ ছবি ফাঁস

২০১৯ জুড়ে বেশ আলোচনায় ছিলেন মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। প্রেম, বিয়ে আর গুঞ্জনের মধ্যে নভেম্বরে হঠাৎ সামনে আসে মিথিলা আর নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির অন্তরঙ্গ ছবি। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিও ও ছবিগুলো বেশ সমালোচনার জন্ম দেয়। অবশেষে গত ৭ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করেন মিথিলা।

নোবেল বিতর্ক

ভারতের জি বাংলার গানবিষয়ক রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’র সুবাদে দুই বাংলায় বেশ জনপ্রিয় হয়ে উঠেন বাংলাদেশের ছেলে মাঈনুল আহসান নোবেল। প্রতিযোগিতার মঞ্চে লেখক ও সুরকারের নাম না বলায় প্রথম বিতর্কে পড়েন নোবেল। এরপর ব্যান্ডশিল্পী হাসানের গান আর্ক ব্যান্ডের গান বলে আবারো বিতর্কের মুখে পড়েন এই শিল্পী। শুধু তাই নয়, বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে মন্তব্য করেও বিতর্কের মুখে পড়েন তিনি। সবশেষ চলতি মাসে তার বিরুদ্ধে গান চুরির অভিযোগ আনেন সাবেক ব্যান্ড ‘অ্যাবাউট ডার্ক’-এর গিটারিস্ট ও প্রতিষ্ঠাতা সদস্য এরফান আহমেদ পূর্ণ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, লক্ষ্যমাত্রা ২ লাখ ৬০ হাজার শিশু

তারকাদের ঝড় তোলা যত ঘটনা

প্রকাশিত : ০৪:৪৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯