০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

সহিংসতায় নেতৃত্ব দিলে নেতা হওয়া যায় না : ভারতীয় সেনাপ্রধান

স‌ংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে ভারতজুড়ে যারা সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনাগুলোতে নেতৃত্ব দিয়েছেন, তাদের কড়া সমালোচনা করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়ত। বললেন, ‘‘যারা সহিংসতা ও অগ্নিস‌ংযোগের ঘটনায় নেতৃত্ব দেন, তারা আদৌ নেতা নন।’’ নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভারতজোড়া সহিংসতার ঘটনার এই প্রথম সমালোচনা করেন সেনাপ্রধান।

বৃহস্পতিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল রাওয়ত বলেন, ‘‘নেতৃত্ব মানেই সব কিছুকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই নেতৃত্ব বিষয়টা কিছুটা জটিলও। সব কিছুকেই কী নেতৃত্ব দেয়া উচিত? নাকি সেটা সঠিক? নেতৃত্ব দেয়ার কাজটা বেশ কঠিন। কারণ, কেউ নেতৃত্ব দিলে তাকে অনুসরণ করেন অনেকে। নেতৃত্ব দেয়াটাকে খুব সহজ বলে মনে হয়। কিন্তু আদৌ নয়। কাজটা বেশ কঠিন।’’

রাওয়তের মতে, মানুষের মধ্যে নেতার অভাব হয় না। কিন্তু সকলেই সেই অর্থে নেতা হয়ে ওঠেন না। কারণ, যারা অনুসরণ করছেন, তাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হয় নেতাকে। সেটাই সঠিক নেতৃত্ব। মানুষকে ভুল দিক নিয়ে গেলে সঠিক ভাবে নেতৃত্ব দেয়া যায় না।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে যে ভাবে শামিল হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তারও সমালোচনা করেছেন জেনারেল রাওয়ত।

বলেছেন, ‘‘আমরা দেখছি, প্রচুর মানুষকে ভুল পথে টেনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সেই নেতৃত্বে কিছু ভুল থেকে যাচ্ছে। এটাকে নেতৃত্ব দেয়া বলে না।’’

সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সহিংসতায় নেতৃত্ব দিলে নেতা হওয়া যায় না : ভারতীয় সেনাপ্রধান

প্রকাশিত : ০৬:১৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯