০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

ছোট পর্দায় আলোচিত তারা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৬:২৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
  • 107

অন্যান্য অঙ্গনের মতো এ বছর ছোট পর্দার জন্য সারা বছরই নাটক নির্মিত হয়েছে। নাটকগুলোতে অনেকেই অভিনয় করলেও নজর কাড়তে সক্ষম হন হাতেগোনা কয়েকজন। তেমনি এ বছরেও কয়েকজন অভিনয়শিল্পী নিজেদের অনবদ্য অভিনয়গুণে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবারের আয়োজনে বছড়জুড়ে আলোচনায় থাকা ছোটপর্দার সেইসব অভিনেত্রীদের কথাই তুলে ধরা হলো-

নুসরাত ইমরোজ তিশা

যে কোনো চরিত্রেই নিজেকে মানিয়ে নিতে জুড়ি নেই নুসরাত ইমরোজ তিশা। এ বছরও তার অনবদ্য অভিনয় দেখা গেছে বেশ কিছু নাটক ও টেলিছবিতে। দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তার অভিনীত ‘আশ্রয়’, ‘লেডি কিলার’, ‘লেডি কিলার ২’, ‘#মি টু’, ‘মাধবী তোমার আঁচলে’, ‘পায়ে পায়ে হারিয়ে’সহ বশে কিছু নাটক। যেখানে ভিন্নস্বাদের গল্পে নিজেকে উপস্থাপন করেছেন এ অভিনেত্রী। সেই সঙ্গে ‘মায়াবতী’ চলচ্চিত্রে অভিনয়ের জন্যও ছিলেন আলোচনায়।

মেহজাবিন চৌধুরী
গত কয়েক বছর ধরেই আলোচনায় রয়েছেন মেহজাবিন। ধারাবাহিকে তার অনীহা, কাজ করেন না বড়পর্দায়ও। কেন? তার উত্তর কিন্তু মেহজাবিন কাজের মাধ্যমেই দিচ্ছেন বারবার। প্রমাণ করেছেন একক নাটক ও টেলিছবিতে অভিনয় করেও শীর্ষ অভিনেত্রীর জায়গায় পৌঁছানো যায়। তার অভিনীত ‘ম্যাজিক অব লাভ’ যেমন আলোড়ন তুলেছে, তেমনই ‘ফার্স্ট লাভ’, ‘ফান’, ‘সোনালী ডানার চিল’, ‘ভাই প্রচুর দাওয়াত খায়’ ও ‘লাভ বাবু’, ‘গল্পটা সুন্দর’ নাটক-টেলিছবিগুলো দর্শকনন্দিত হয়েছে।

তানজিন তিশা
এই সময়ের ছোট পর্দার প্রিয় মুখ তানজিন তিশা। বিশেষ দিনগুলো ছাড়াও ছোট পর্দায় তার উপস্থিতি দেখা গেছে। ফলে অভিনয়ের তোড়ে দম ফেলার ফুরসত ছিল না তার। গ্ল্যামারপ্রধান কাজের বাইরেও যে আলাদা কিছু করা যায়, এ বছর সেটারই প্রমাণ দিয়েছেন তানজিন তিশা। তার উল্লেখযোগ্য নাটক-টেলিছবির মধ্যে ছিল ‘সেই তুমি’, ‘এক্স গার্লফ্রেন্ড’, ‘লাইফ মেট’, ‘মি অ্যান্ড ইউ’, ‘দ্য এন্ড’, ‘প্রেমে পড়া মানা’, ‘শেষ ভালোবাসা’, ‘আই এম হনেস্ট’ ও ‘এক্স ওয়াইফ’। এসব কাজের মাধ্যমে আলোচিত ও প্রশংসিত হয়েছেন তিনি।

তাসনিয়া ফারিন
এ বছর ছোটপর্দার অভিনেত্রীদের মধ্যে নতুন হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আছেন তাসনিয়া ফারিন। বিশেষত গেলো ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে অনবদ্য অভিনয় এবং নূর হোসেন হীরা পরিচালনায় শুভমিতার গাওয়া ‘বাংলা আমার মা’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে ফারিনের অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। যে কারণে নির্মাতাদের তাকে নিয়ে কাজ করার আগ্রহ বেড়েছে অনেকখানি। এরপর তার অভিনীত বেশ কিছু নাটক-টেলিছবি দর্শকের মনযোগ কাড়তে সক্ষম হয়েছে। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘এক্স বয়ফ্রেন্ড’, ‘উগান্ডা মাসুদ ২’, ‘ক্রেজি ফর ইউ’, ‘মিউচুয়াল ব্রেকআপ’, ‘লাভ এক্সপ্রেস’, ‘ফেসবুক বয়’, ‘ছলনাময়ী’, ‘পার্টনার’, ‘টু বি ওয়াইফ’ প্রমুখ।

সারিকা সাবাহ
শোবিজে এসেছেন সবে দেড় বছর। সারিকা সাবাহকে মাঝে মাঝে নাটকের বিভিন্ন চরিত্রে দেখা গেলেও এনটিভির ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এ অভিনয় করে নজর কেড়েছেন, পরিণত হয়েছেন তরুণদের হার্টথ্রবে। এ নাটকে ‘ঝুমুর’ চরিত্রে দেখা যায় তাকে। চরিত্রের নাম দর্শকদের কাছে এতটাই জনপ্রিয় হয় তার যে, সাবাহ নামের চেয়ে ঝুমুর নামেই এখন পরিচিত তিনি। এই অবস্থায় নিজের নাম নিজেই যেন ভুলতে বসেছেন সাবাহ। ছোটপর্দার পাশাপাশি ইউটিউবের হিট তারকার তালিকাতেও রয়েছেন সারিকা সাবাহ।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিন যুবক গ্রেপ্তার

ছোট পর্দায় আলোচিত তারা

প্রকাশিত : ০৬:২৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯