জমজমাট আয়োজনে প্রকাশিত হল তরুণ কণ্ঠশিল্পী যারীন সুবাহ দিয়ার নতুন ভিডিও গান ‘আমি কী যে চাই’। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে মিউজিক ভিডিওটি ইউটিউবে উন্মুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরেণ্য রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
এ সময় আর উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার হাসান আরিফ, জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভুঁইয়া খালেদ, তপুসহ সঙ্গীত মহলের অনেকেই। প্রকাশনা অনুষ্ঠান শেষে গান পরিবেশন করেন যারীন সুবাহ দিয়া। তাকে একটি গানে সঙ্গদেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তপু।

প্রকাশনা অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, দিয়ার গান নিয়ে আমি দুবাবে মন্তব্য করবো। একটি হল দর্শ ক হিসেবে আরেকটি হল তর সঙ্গীত গুরু হিসেবে। দর্শক হিসেবে বলবো সুন্দর কথা সুরের একটি গান, ভিডিওটিও সুন্দর হয়েছে আমার বালো লেগেছে। আর গুরু হিসেবে বলবো গান গুরু মুখি শিক্ষা আর শিখে দিয়াকে ধীরে ধীরে এগোতে হবে। লক্ষ্য নির্ধারণ করতে হবে দিয়া কোন গান করবে। রবীন্দ্র, আধুনীক না ক্লাসিক্যাল। যেখাই করুন তাকে মনস্থির করে এগোতে হবে। তাকে ভালো করে গান শিখতে হবে। গানকে ভালোবেসে ধরে রাতকে হ্বে। আমি দিয়ার জন্য এই গানের জন্র শুভকামনা রইলো।
https://youtu.be/Sagk8vY6LeM
‘আমি কী যে চাই’ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। গানের কথা লিখেছেন ও সুর করেছেন ফয়সাল আহমেদ। সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানটির রেকর্ডিং সম্পন্ন হয় স্টুডিও তাল কাচারিতে। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিও নির্মাণ করেছেন রম্য খান। আর এতে মডেল হয়েছেন সুদর্শনা গায়িকা দিয়া নিজেই।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























