১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

রাভিনা ট্যান্ডনের বিরুদ্ধে মামলা!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৪৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
  • 131

খ্রিস্টান ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাতের কারণে বলিউড স্টার রাভিনা ট্যান্ডনসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। খবর এনডিটিভির

প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবের অমৃতসরের আজনালা ব্লকের খ্রিস্টান ফ্রন্টের প্রেসিডেন্ট সোনু জাফরের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার ওই মামলাটি হয়। এ সময় টেলিভিশন অনুষ্ঠানের একটি ফুটেজও জমা দেয়া হয়েছে। ফুটেজটি বড়দিনের আগের সন্ধ্যায় সম্প্রচারিত হয়েছিল।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ওই অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করা হয়েছে। অমৃতসরের আজনালা থানায় ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলাটি করা হয়েছে।

অমৃতসরের রুরাল সহকারী পুলিশ সুপার (এসএসপি) বিক্রম জিত দুগ্গাল বলেন, আমরা তিনজনের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করেছি। এটি নিয়ে তদন্ত চলছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নিউইয়র্কে ফিফার বিশেষ আয়োজনে তারার মেলা

রাভিনা ট্যান্ডনের বিরুদ্ধে মামলা!

প্রকাশিত : ১০:৪৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯